[ দেশজুড়ে ]
নদী থেকে বালু উত্তোলন, জরিমানাসহ ড্রেজার-পাইপ ধ্বংস
ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার মেশিন ও দুই হাজার ফুট পাইপ ধ্বংসসহ তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী উপজেলার বাচামারা ইউনিয়নে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসানুল আলম।
দণ্ডপ্রাপ্ত মো. শামিম উপজেলা বাচামারা গ্রামের বাসিন্দা।
.png)
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসানুল আলম জানান, দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। আজ যমুনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে মো. শামিম নামে এক ড্রেজার চালককে তিন লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে দুটি মেশিন ও দুই হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!