[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে বিশ্ব ইজতেমা শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জ সদর উপজেলার সিদ্দিক নগরের পুটলবিল এলাকায় তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে হালকায়ে জিকিরের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়। পীরে কামেল হযরত মুফতি ড. মাওলানা মুহাম্মদ মনযুরুল ইসলাম সিদ্দিকী উদ্বোধনের পর বয়ান শুরু করেন। ইজতেমা ময়দানে দেশি-বিদেশি লাখো মানুষের সমাগম হয়েছে।
আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই বিশ্ব ইজতেমা শেষ হবে। মোনাজাত পরিচালনা করবেন পীরে কামেল হযরত মাওলানা মুফতি ড. মোহাম্মদ মনযুরুল ইসলাম সিদ্দিকী।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!