ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৪০০ কেজি ভেজাল গুড় ধ্বংস, গুনতে হলো জরিমানাও

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৭, ১ জানুয়ারি ২০২৫
৪০০ কেজি ভেজাল গুড় ধ্বংস, গুনতে হলো জরিমানাও
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর চারঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে ও নিষিদ্ধ উপাদান, পশুখাদ্য ও নন-ফুডগ্রেড রং ব্যবহার করে গুড় তৈরি করায় গুড় ধ্বংসসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) অভিযান চালিয়ে চারঘাটের গঁওরা গ্রামের মো. আলম ও রিমা বেগমের বাড়ি থেকে প্রায় ৪০০ কেজি গুড় ও ভেজাল কাঁচামাল জব্দ করে ধ্বংস করা হয়। এদিন উপজেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে এই অভিযান চালায়।

এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ/ছাড়পত্র গ্রহণ না করে আমদানিকৃত সুগার (চিনি) এবং অস্বাস্থ্যকর ও মোড়কবিহীন পরিত্যক্ত সরিষার তেলের ড্রামে অপরিশোধিত লিকুইড সুগার বিক্রি করায় কাঁকড়ামারী বাজারে অবস্থিত জুয়েল ট্রেডার্স ও আব্দুর রহমান ট্রেডার্স’র উভয়কে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

চারঘাট সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, বিএসটিআই বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইং’র কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও উপজেলা কৃষি অফিসার আল মামুন হাসান।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!