ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে উল্টে গেল বাস, নিহত ২

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৭, ১ জানুয়ারি ২০২৫
মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে উল্টে গেল বাস, নিহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর মহাদেবপুরে একটি বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার দুপুর ১২টার দিকে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের খুন্তির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

খুন্তির মোড় এলাকায় পার্শ্বরাস্তা থেকে মহাসড়কে হঠাৎ করে উঠে আসা মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

নিহত ব্যক্তিরা হলেন, বাসচালকের সহকারী ও মহাদেবপুর উপজেলার পশ্চিম খাঁপুর গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন (৪২) এবং বাসের যাত্রী ও মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আফতাব উদ্দিন (৫০)।

Advertisement

আহত ব্যক্তিদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নওগাঁ জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মহাদেবপুর থানার ওসি হাশমত আলী জানান, বেলা সাড়ে ১১টার দিকে তনয় পরিবহনের একটি বাস ধামইরহাট থেকে ৩০ জন যাত্রী নিয়ে নওগাঁর উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর ১২টার দিকে বাসটি মহাদেবপুর উপজেলার খুন্তির মোড় এলাকায় পৌঁছালে পার্শ্বরাস্তা থেকে উঠে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। বাস উল্টে চালকের সহকারী মোশাররফ হোসেন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় বাসের যাত্রী আফতাব উদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী নেয়ার পথে তিনি মারা যান। বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!