নিহতরা হলেন- সাতক্ষীরার এলাকার মাহমুদ হাসান। তিনি মেরিস সিগারেটের সেলসম্যান ছিলেন। তাৎক্ষণিকভাবে অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া হাইওয়ে পুলিশের শাহপরী থানার ওসি মাহাবুল কবির।
.png)
স্থানীয়রা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা টেকনাফমুখী একটি যাত্রীবাহী বাস ও কক্সবাজারমুখী মোটরসাইকেলের সঙ্গে উখিয়া থাইংখালী স্টেশনের কাছে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
ওসি মাহাবুল কবির জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহত দুইজন মেরিস সিগারেটের সেলসম্যান ছিলেন। একজনের পরিচয় মিললেও অপরজনের পরিচয় পাওয়া যায়নি।