[ দেশজুড়ে ]
রাতের আঁধারে যুবককে অপহরণ, পরে আহত অবস্থায় উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামে এক যুবককে বাসা থেকে তুলে নেয়ার পর আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঐ যুবকের নাম প্রান্ত তালুকদার জীবন (২৬)। বুধবার (১ জানুয়ারি) রাতে নগরের খুলশী থানার লালখান বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
জানা গেছে, রাতে পতেঙ্গা থানার কাঠগড় এলাকার বাসা থেকে প্রান্ত তালুকদার জীবনকে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে উদ্ধারে নামে পতেঙ্গা থানা পুলিশ। পরে খুলশী থানা এলাকা থেকে উদ্ধার করা হয়।
খুলশী থানার ওসি মজিবুর রহমান বলেন, খবর আসে- লালখান বাজার আমিন সেন্টারের পার্কিংয়ে কিছু লোক এক যুবককে ঘিরে রেখেছেন। পরে পুলিশ গিয়ে ঐ যুবককে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে। মারধরের কারণে তিনি আহত হয়েছেন।
কেন মারধর করা হয়েছে- জানতে চাইলে ওসি বলেন, ফেসবুকে কটূক্তির কারণে বলে জেনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!