[ দেশজুড়ে ]
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রবিন গ্রেফতার
শেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সমাজকল্যাণ সম্পাদক রবিন মন্ডল।
বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় রবিন মন্ডল (২৫) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলা গেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রবিন মন্ডল শেরপুর পৌরসভার নয়াপাড়া এলাকার মৃত সুলতান মাহমুদের ছেলে এবং শেরপুর পৌর স্বেচ্ছােসেবক লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।
শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক জানান, ২ নভেম্বর দায়ের করা ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি রবিন মন্ডলকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে৷
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!