[ দেশজুড়ে ]
শেরপুরে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঝিনাইগাতী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন।
নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের শেরপুর ঝিনাইগাতী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে শহর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, সরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুরের মামলায় শাহরিয়ার খান শাওনকে গ্রেফতার করা হয়েছে।
ঝিনাইগাতী থানার ওসি আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুরের মামলায় ছাত্রলীগ নেতা শাহরিয়ার খান শাওনকে গ্রেফতার করেছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!