ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মারা গেছে ৭ হাত-পা নিয়ে জন্ম নেয়া আলোচিত সেই নবজাতক

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৫, ৪ জানুয়ারি ২০২৫
মারা গেছে ৭ হাত-পা নিয়ে জন্ম নেয়া আলোচিত সেই নবজাতক
৭ হাত-পা নিয়ে জন্ম নেয়া নবজাতকের মৃত্যুর পর তাকে দেখতে রোগীর স্বজনেদর ভিড় । ছবি: সংগৃহীত

এক সপ্তাহের ব্যবধানে মারা গেছে মাগুরার শ্রীপুর চর-চৌগাছি গ্রামে ৭ হাত-পা নিয়ে জন্ম নেয়া জোড়া লাগানো সেই আলোচিত শিশুটি। শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত বৃহস্পতিবার ঢাকা শ্যামলী শিশু হাসপাতালে নেয়া হয়৷ গতকাল শুক্রবার সকাল ৯‍টার দিকে একটি এবং দুপুর ২টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে আসার পর অপর জোড়া লাগানো শিশুটিও মারা যায়।

দুই প্রান্তে দু‍‍টি মাথা, চার‍‍টি হাত, তিনটি পা, একটি পেট ও নাভী, এক পায়ে আটটি আঙ্গুল ও একটি পুরুষাঙ্গ নিয়ে অস্বাভাবিক জোড়া লাগা শিশুটি গত ২৭ ডিসেম্বর রাতে চর-চৌগাছি গ্রামের কৃষক হামিদ শেখ ও মিতা দম্পতির ঘরে জন্মগ্রহণ করে। এ নিয়ে এলাকায় রীতিমতো মানুষের মাঝে কৌতূহল সৃষ্টি হয়। লোকজন আদর করে তার নাম রাখেন হাসান এবং হুসাইন।

শিশুটি সাতদিন যাবৎ ওই পরিবারে জীবিত অক্ষত অবস্থায় ছিল। জন্মের পর শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল হাই জানান, শিশুটির মাথা, মুখ, হাত, পা, মাথা, পেট, পুরুষাঙ্গ সঠিক থাকলেও পায়ুপথ খুঁজে পাওয়া যায়নি। যে কারণে মলমূত্র বের হতে বাধাগ্রস্ত হচ্ছিলো। ঠিকমত খাওয়া ও নিয়মমতো পায়খানা না হওয়ায় শিশুটি মৃত্যুকারণ হতে পারে বলে তিনি জানান।

Advertisement

এদিকে, শিশুটিল মৃত্যুর খরব ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে এলাকার লোকজন শেষ দেখা দেখতে ওই পরিবারে ভিড় জমাতে থাকেন।

শিশুটির বাবা কৃষক হামিদ শেখ বলেন, শুক্রবার মাগরিব নামাজের পর ঘসিয়াল-চরচৌগাছী ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে ঘসিয়াল-চরচৌগাছী সম্মিলিত কবরস্থানে শিশুটির দাফন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!