গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১০টার দিকে মার্চেন্টপট্রি এলাকার দোকান থেকে ৮-১০ জনের মুখোশধারী দুর্বৃত্ত সিবু বণিককে অপহরণ করে ট্রলারযোগে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও দোকানের কর্মচারী তাপস ও শংকর জানান, সিবু বণিক প্রতিদিনের মতো দোকানের সাঁটার টেনে ভেতরে বসে টাকা গণনা করছিলেন। এ সময় ৮-১০ জনের মুখোশধারী দুর্বৃত্ত দোকানের সামনের দরজা দিয়ে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করেন এবং তাদের দুজনকে (তাপস ও শংকর) বেঁধে ফেলেন। এরপর দুর্বৃত্তরা সাড়ে ৫ লাখ টাকাসহ সিবু বণিককে মুখ বেঁধে দোকানের পেছনের দরজা দিয়ে একটি ট্রলারে তুলে পূর্ব দিকে তেঁতুলিয়া নদীর দিকে নিয়ে যান। সিবু বণিক দীর্ঘ ৫০ বছর ধরে কালাইয়া বন্দরে মুদি ও মনোহরির পাইকারী ব্যবসা করে আসছিলেন।
.png)
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সিবু বণিক নিয়ে গেছে। আমরা নদীপথে পুলিশ ও নৌপুলিশ অভিযানে বের হয়েছি। উদ্ধারের কাজ চলছে।