ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অবৈধভাবে বালু উত্তোলন: জাফলংয়ের ইসিএভুক্ত এলাকায় অভিযান

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৬, ৪ জানুয়ারি ২০২৫
অবৈধভাবে বালু উত্তোলন: জাফলংয়ের ইসিএভুক্ত এলাকায় অভিযান
ছবি: ডেইলি বাংলাদেশ

অবৈধভাবে বালু উত্তোলনের সময় গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ইসিএভুক্ত এলাকায় বিজিবি-পুলিশের সহায়তায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি)  মো. সাইদুল ইসলামের নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির ১০ সদস্যের টিম ও গোয়াইনঘাট থানার ৬ জন পুলিশ সদস্যের সমন্বয়ে এ টিম অভিযান চালায়।

Advertisement

অভিযানের সময় ইসিএভুক্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৫০টি নৌকা, ২০টি ড্রেজার ও সেভ মেশিন বিনষ্ট করা হয়। এছাড়া প্রায় ৫০০ শতাধিক নৌকার বালু ও পাথর নদীতে ফেলে আনলোড করা হয়েছে। পাশাপাশি ১৫টি ট্রাকের বালু আনলোড করে নদী তীরে জব্দ করা হয়েছে।

এছাড়া অভিযানের সময় জাফলংয়ে খোলা আকাশের নীচে নদীর পাশে ও বালুচরে সিলেটের বাইরে থেকে আসা শ্রমিকদের আবাসনের জন্য গড়ে তোলা ৫টি শ্রমিক ক্যাম্প ও দোকান অপসারণ করা হয়।

উল্লেখ্য, এরআগে জাফলং ও সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু ও পাথর পরিবহনের যে আটটি রুট ব্যবহৃত হয়, সে সমস্ত রুটে ব্যারিকেড দেওয়া হয়েছিল, সেগুলো রাতে দুষ্কৃতকারীরা উপড়ে ফেলেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!