[ দেশজুড়ে ]
ইসলামপুরে ছাত্রলীগের দুই নেতা আটক
আটককৃত ২ ছাত্রলীগ নেতা -ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরের ইসলামপুরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ইসলামপুর থানা পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার ১নং কুলকান্দি ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সরকার (২৬) ও ইসলামপুর সরকারি কলেজ শাখার ছাত্রলীগের উপ-সম্পাদক মো. বিশাল মিয়া (১৯)।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!