[ দেশজুড়ে ]
চট্টগ্রাম ইপিজেডে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
ফাইল ফটো
শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করেছেন চট্টগ্রাম ইপিজেডের এনএইচটি ফ্যাশনস লিমিটেড কারখানার শ্রমিকরা।
রোববার (৫ ডিসেম্বর) সকাল থেকে কারখানার নিচে চার নম্বর সড়কে অবস্থান নেন তারা। এতে দুই হাজারের বেশি শ্রমিক অংশ নেন। পরে দুপুরের দিকে কর্তৃপক্ষ দাবি মেনে নিলে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেন।
এর আগে, গতকাল শনিবার (৪ ডিসেম্বর) কর্মবিরতি ঘোষণা দেন শ্রমিকরা। তাদের দাবিগুলো হলো- শ্রমিকদের জোরপূর্বক কাজ থেকে বাদ দেওয়া যাবে না। প্রত্যেক ফ্লোরে শ্রমিকদের মধ্যে থেকে নির্বাচনের মাধ্যমে তিনজন করে শ্রমিক প্রতিনিধি রাখতে হবে। জরুরি ভিত্তিতে ম্যানেজমেন্টের কিছু লোক পরিবর্তন করতে হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!