[ দেশজুড়ে ]
কুড়িগ্রামে জমি দখলকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১
কুড়িগ্রামে জমি দখলকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১।
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে মো. দরবেশ আলী (৫২) নামে একজন নিহত হয়েছেন। এ সময় উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় উপজেলার দলদলিয়া ইউনিয়নের তিস্তা নদীর কর্পূরার চরে এ ঘটনা ঘটে। নিহত দরবেশ আলী উলিপুরের থেতরাই গ্রামের মৃত সিপার আকন্দের ছেলে।
জানা যায়, প্রায় ৭০/৮০ বিঘা চরের জমি দখলকে কেন্দ্র করে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সবুর মিয়া এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জেরে আজ সন্ধ্যায় দু’গ্রুপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দরবেশ আলী মারা যান। এ সময় উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের হাসপাতালে ভর্তি করেছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!