ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভালুকায় তাফরিদ কটন মিলসে ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৪, ৬ জানুয়ারি ২০২৫
ভালুকায় তাফরিদ কটন মিলসে ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত
ফাইল ছবি

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলাধীন তাফরিদ কটন মিলস লিমিটেডের বিভিন্ন সমস্যা সমাধানকল্পে ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার সন্ধ্যার দিকে ভালুকা উপজেলাধীন ভরাডোবা এলাকায় অবস্থিত তাফরিদ কটন মিলস লিমিটেডের বিভিন্ন সমস্যা সমাধানকল্পে ইন্ড্রাস্টিয়াল পুলিশ-৫ ময়মনসিংহের উদ্যোগে এক ত্রিপক্ষীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ইন্ড্রাস্টিয়াল পুলিশ-৫ ময়মনসিংহ এর পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল মাহমুদ।

Advertisement

এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী ভালুকা ক্যাম্প কমান্ডার মেজর মঞ্জুরুল করিম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর ময়মনসিংহের ডিআইজি আহমাদ মাসুদ, ফ্যাক্টরির বিভিন্ন কর্মকর্তা এবং শ্রমিক প্রতিনিধিরা উক্ত সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ফ্যাক্টরিটি বিক্রির বিষয়ে রিদিশা গ্রুপের সঙ্গে আলোচনা চলমান আছে মর্মে জানানো হয়। ৬ জানুয়ারি রিদিশা গ্রুপের একটি প্রতিনিধি দল ফ্যাক্টরি পরিদর্শনের জন্য আসবে বলে জানা যায়। 

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো নিম্নরূপ:

ক) দেনা-পাওনার বিষয়ে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

খ) বিগত ছয় মাসে যে সমস্ত শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে তাদের তালিকা আগামী ০৭/০১/২০২৫ তারিখ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর, ময়মনসিংহ এবং পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহের কার্যালয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষ জমা দিবে।

গ) সৃষ্ট শ্রম অসন্তোষ নিরসনের চূড়ান্ত মীমাংসা না হওয়া পর্যন্ত ফ্যাক্টরির কোনো মালামাল বাইরে যাবে না মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!