ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উঠান বৈঠকে সমন্বয়ক পরিচয়ধারী ছাত্রলীগ নেতা আটক

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৫, ৬ জানুয়ারি ২০২৫
উঠান বৈঠকে সমন্বয়ক পরিচয়ধারী ছাত্রলীগ নেতা আটক
আটককৃত ছাত্রলীগ নেতা মাহফুজ রহমান -ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে একটি উঠান বৈঠকে সমন্বয়ক পরিচয় দিতে গিয়ে ছাত্র-জনতার হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মাহফুজ রহমান। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। রোববার (৫ জানুয়ারি) রাতে বকশীগঞ্জের পৌর এলাকার মালিরচর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত মাহফুজ রহমান বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়য়ক কমিটির সদস্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার সদস্য পদেও জায়গা পেয়েছেন তিনি।

স্থানীয়রা জানায়, রোববার রাতে বকশীগঞ্জের পৌর এলাকার মালিরচর নয়াপাড়া এলাকায় একটি মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার ওসি। বৈঠকে এসে মাহফুজ রহমান সমন্বয়ক পরিচয় দিয়ে কথা বলেন। পরে তাকে চিনতে পেরে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে মাহফুজ জানান, তিনি ছাত্রলীগের কর্মী। এরপর তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখা কমিটির আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। মাহফুজের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে খোঁজখবর নেয়া হবে।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, স্থানীয়দের একটি উঠান বৈঠক ছিল। সেখানে ছাত্র-জনতার সঙ্গে মাহফুজও আসে। পরবর্তীতে ছাত্র-জনতাই তাকে চিহ্নিত করে আমাদের কাছে সোপর্দ করে। এ ঘটনায় আমরা প্রাথমিক তদন্তে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততা পেয়েছি। তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!