[ দেশজুড়ে ]
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৩ বাংলাদেশি
বিজিবির হাতে আটককৃত ৩ বাংলাদেশি -ছবি: ডেইলি বাংলাদেশ
সাতক্ষীরার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে ৩ বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন।
সোমবার সকালে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রোববার রাতে ছয়ঘরিয়া এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাঁকাল এলাকার রতন ঘোষের মেয়ে তৃপ্তি ঘোষ (২০), একই এলাকার হারান বিশ্বাসের ছেলে বাবলা বিশ্বাস (১১) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বনগ্রাম এলাকার উপেন চন্দ্র দাসের ছেলে সুজন কুমার দাস (৩৮)।
লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল বলেন, ছয়ঘরিয়া এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে যাবেন বলে গোপনে খবর পান তারা। এর প্রেক্ষিতে বিজিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধভাবে ভারতে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।
তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!