ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সখীপুরে মিথ্যা মামলায় কারাগারে গৃহবধূ, এলাকাবাসীর প্রতিবাদ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৮, ৬ জানুয়ারি ২০২৫
সখীপুরে মিথ্যা মামলায় কারাগারে গৃহবধূ, এলাকাবাসীর প্রতিবাদ
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের সখীপুরে মিথ্যা মামলার অভিযোগে এক গৃহবধূকে কারাগারে পাঠানোর ঘটনায় স্থানীয় এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার কচুয়া-মহানন্দপুর সড়কের বেপারীপাড়া এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ভুক্তভোগী আলেয়া আক্তারের পরিবার ছাড়াও কয়েক শতাধিক স্থানীয় নারী-পুরুষ ও জনপ্রতিনিধি অংশ নেন। 
বক্তারা দাবি করেন, ময়মন বেগম ও তার মেয়ে নাজমা আক্তার চেক ডিজঅনারের মিথ্যা মামলা দিয়ে গৃহবধূ আলেয়া আক্তারকে হয়রানি করেছেন।

স্থানীয় সমাজসেবক শাহাদত হোসেন শাহজাহান, কালিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান হাসান আলী, ইউপি সদস্য সাইফুল ইসলাম, রুমা আক্তারসহ আরও অনেকেই সমাবেশে বক্তব্য দেন।

Advertisement

তারা জানান, আলেয়া আক্তার দুই বছর আগে ময়মন বেগমের কাছ থেকে এক লাখ টাকা ধার নেন এবং সম্প্রতি ৫০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি টাকার জন্য সময় নেয়া হলেও ময়মন ও তার মেয়ে আইনজীবী মাসুদুল হক রতনের মাধ্যমে চেক ডিজঅনার দেখিয়ে ১৫ লাখ টাকার প্রতারণার মামলা করেন।

স্থানীয়দের মতে, ময়মন ও তার পরিবারের লোকজন বহুল পরিচিত মামলাবাজ। তাদের বিরুদ্ধে অন্য এলাকাতেও বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আলেয়া আক্তার বাকি টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে মামলায় ফাঁসানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!