ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১২, ৬ জানুয়ারি ২০২৫
টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার মো: মিজানুর রহমান বলেছেন, আমি টাঙ্গাইলের মাটি ও মানুষের জন্য কাজ করতে চাই। আমি এখানে জনপ্রিয় হতে আসি নাই। আমি যে কাজগুলো করতে চাই সেখানে কিছু মানুষ আমার বিপক্ষে থাকবে, আমি তাদের বিরুদ্ধে থাকবো।

সোমবার দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে নবাগত পুলিশ সুপার বলেন, মাদক সম্পূর্ণ নির্মূল করতে পারবো কি পারবো না সে বিষয়ে বলতে পারবো না। তবে মাদকগুলো কোন জায়গা থেকে আসছে কোথায় কিভাবে ছড়িয়ে পড়ছে সেই মূল জায়গাটা নিয়ে কাজ করতে চাই। এছাড়াও সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করবো। মানুষকে মিথ্যা মামলা দিয়ে যেন হয়রানি না করা হয় সে বিষয়গুলো নিয়েও কাজ করবো। সর্বোপরি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মো. শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবদুল্লাহ আল মামুন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাবেক সভাপতি আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!