[ আইন-আদালত ]
টাঙ্গাইলের ছাত্রলীগ নেতা ঢাকায় গ্রেফতার
গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সোহান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শিক্ষার্থী হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত সোহানুর রহমান সোহান টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। সোমবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গ্রেফতারকৃত সোহানুর রহমান সোহান টাঙ্গাইলে ছাত্র জনতার মিছিলে হামলায় শিক্ষার্থী মারুফ হাসান হত্যা মামলা ও গত আগস্টে একটি মারামারির মামলার এজাহারভুক্ত আসামি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!