[ দেশজুড়ে ]
গাজীপুরে ছাত্রলীগ নেতা সোহানুর গ্রেফতার
সোহানুর রহমান সোহান- ছবি: সংগৃহীত
গাজীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো. সোহানুর রহমান সোহানকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে কোনাবাড়ী মেট্রো থানাধীন আমবাগের আতাউর মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহান মহানগরীর আমবাগ এলাকার সামসুল হকের ছেলে। তিনি কোনাবাড়ী মেট্রো থানা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোনাবাড়ী মেট্রো থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে গোপনে মিটিং করার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে নাওজোড় হাইওয়ে থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!