ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় হোটেল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৩, ৭ জানুয়ারি ২০২৫
বগুড়ায় হোটেল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়া শহরের সাতমাথায় মুক্ত মঞ্চের সামনে বগুড়া জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারপিটের ঘটনা ঘটেছে।

হামলায় হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহ আলম খোকন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টায় দিকে জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেক আলীর নেতৃত্বে এ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, বগুড়ার জিরো পয়েন্ট সাত মাথা এলাকায় জাসদ কার্যালয়ে হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা কমিটি এক পিকনিকের আয়োজন করেছিল। এ সময় জেলা জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সাদেক আলীর নেতৃত্বে তার সমর্থকরা সেখানে গিয়ে হামলা চালায়। খাবার ফেলে দিয়ে ভাঙচুর ও আশপাশের দোকানের সামনে থাকা বেঞ্চ জড়ো করে আগুন দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে; পথচারীরা ভয়ে দিক্‌বিদিক ছোটাছুটি করতে থাকেন।

Advertisement

হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক রায়হান বলেন, আমরা খাবার-দাবার ও গানের আয়োজন করি; সব শ্রমিক আসেন। বাদ্যযন্ত্রের তালে তালে হিজরা-কর্মচারী নাচ-গান করছিল। ঠিক তখন হঠাৎ জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেক আলীর নেতৃত্বে সেখানে হামলা চালিয়ে আমাদের অনুষ্ঠান পণ্ড করে; খাবার ফেলে দিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এতে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় বগুড়া জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি খোকন গুরুতর আহত হয়ে মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!