[ দেশজুড়ে ]
কিশোরগঞ্জে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ
বাংলাদেশ মুজাহিদ কমিটি কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলা শহরস্থ নগুয়া হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠের এক প্রাঙ্গনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি কিশোরগঞ্জ জেলা শাখার নায়েবে ছদর হযরত মাওলানা শফিকুল ইসলাম ফারুকী।
.png)
মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নায়েবে ছদর আমিরুল মুজাহিদীন শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (দা.বা.) শায়েখে চরমোনাই।
এছাড়া আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার মহাপরিচালক হযরত মাওলানা শাব্বির আহমাদ রশিদ (দা.বা.), বাংলাদেশ মুজাহিদ কমিটি কিশোরগঞ্জ জেলা শাখার নেতারা, স্থানীয় আলেম ও ধর্মপ্রাণ মুসলমানসহ অনেকেই এই ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!