[ দেশজুড়ে ]
আওয়ামী লীগ নেতার দখলে থাকা ৬২ শতাংশ জমি উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অবৈধভাবে আওয়ামী লীগ নেতার দখলে থাকা ৬২শতাংশ জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে উপজেলার নারান্দী ইউনিয়নের জামতলা বাজার ও পোড়াবাড়িয়া গ্রামে পোড়াবাড়িয়া মৌজা উদ্ধার অভিযান পরিচালনা করেন পাকুন্দিয়ার উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মামুন সরকার। এ সময় থানা-পুলিশের সদস্যরা উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন।
জানা গেছে, উপজেলার নারান্দী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো.আলাউদ্দিন কয়েক বছর আগে ভাতিজা কাজল মিয়ার ৬২ শতক জমি জোরপূর্বক দখল করে দোকান ও বাড়িঘর নির্মাণ করেন।
.png)
বিষয়টি স্থানীয়ভাবে সুরাহা না হওয়ায় ২০১৫ সালে আদালতে মামলা করেন ভুক্তভোগী কাজল মিয়া। এর পরিপ্রেক্ষিতে দীর্ঘ আইনি লড়াই শেষে গত বছরের ৮ অক্টোবর আদালত কাজল মিয়ার পক্ষে রায় দেন। রায়ের আলোকে সোমবার দুপুরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে অবৈধভাবে দখলে থাকা ভূমি উদ্ধার করেন।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!