ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৩, ৭ জানুয়ারি ২০২৫
ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির সদর উপজেলার এক মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি এলাকার রামপুর জোড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী সুদেব হালদার (২৮) বেতরা গ্রামের সুব্রত হালদারের ছেলে। স্থানীয় বাউকাঠি বাজারের একটি মোবাইলের দোকান চালাতেন তিনি।

স্বজনরা জানান, বাউকাঠি বাজারে সুদেবের একটি মোবাইলের দোকান আছে। সোমবার রাত ১২টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা হলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

Advertisement

বিষয়টি নিশ্চিত ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, মাথায় কোপের আঘাত দেখে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। সুরতহাল করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!