ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে সড়কে ঝরল দুই প্রাণ

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৬, ৭ ডিসেম্বর ২০২৪
ঝালকাঠিতে সড়কে ঝরল দুই প্রাণ
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ফাইল ছবি

ঝালকাঠির নলছিটি উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী এবং এক পথচারী নিহত হয়েছেন।  

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ষাইটপাকিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- পথচারী বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান (৮৫) ও মোটরসাইকেল আরোহী আল আমিন তাহেনী (৩৮)।

Advertisement

নিহত বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান ঝালকাঠি সদর উপজেলার বারুইয়ারা এলাকার বাসিন্দা ও মোটরসাইকেল আরোহী আল আমিন তাহেনী মাদারীপুর উপজেলার সিরাজুল হক তাহেনীর ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি আব্দুস সালাম।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে বৃদ্ধ মফিজুর রহমান রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালকও রাস্তার পাশে পড়ে যান। এতে দুজনেই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

নলছিটি থানার ওসি আব্দুস সালাম  বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!