ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন উদ্ধার 

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ২৫ নভেম্বর ২০২৪
ঝালকাঠিতে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন উদ্ধার 
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির রাজাপুরে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে ১ হাজার ৮১৫  কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে। এ সময়  নিষিদ্ধ পলিথিন পাওয়ার দায়ে গোডাউনের ম্যানেজার সম্রাট হাওলাদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার মেডিকেল মোড়  এলাকায় পরিবেশ অধিদফতর ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ শোয়াইব। এসময়  ঝালকাঠি পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আনজুমান নেছা ও  পরিদর্শক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। 

ঝালকাঠি পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, ১ হাজার ৮১৫ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে। যার মূল্য আনুমানিক আড়াই লাখ টাকার বেশি। প্রতিষ্ঠানের মালিককে না পাওয়ায় ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিক আবুল হোসেনকে না পাওয়ায় ম্যানেজার মো. সম্রাটকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত পলিথিন পরিবেশ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয় নিয়ে যাওয়া হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!