[ দেশজুড়ে ]
ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহফুজ হোসেন মোল্লা নামে এক যুবকের মৃত্যু হয়েছে৷ বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের মোল্লারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷
নিহত মাহফুজ মোল্লা শুক্তাগড় এলাকার লেকায়েত হোসেন মোল্লার ছেলে৷
স্থানীয়রা জানান, মাহফুজ মোল্লা সকালে মোল্লার হাট বাজার এলাকার আউয়াল মোল্লার ছেলে লাবু মোল্লার একটি পুকুরে বৈদ্যুতিক মোটর লাগিয়ে পানি নিষ্কাশনের সময় বিদ্যুতায়িত হন৷ তাৎক্ষণিক উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷
.png)
রাজাপুর থানা ওসি ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে৷
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!