[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মফিজুল ইসলাম (৫৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বারাকান্দি বাঁশতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিজের বাড়ির উঠানে ইলেকট্রিক মেশিন দিয়ে ধান মাড়াই করছিলেন মফিজুল। এসময় মেশিনের বিদ্যুৎ-সংযোগের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কামারখন্দ থানার ওসি মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!