[ দেশজুড়ে ]
চুয়াডাঙ্গা ডিসির অফিসিয়াল মোবাইল নম্বর হ্যাক, টাকা চাইলো প্রতারক
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জহিরুল ইসলাম - ছবি: ডেইলি বাংলাদেশ
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি) জহিরুল ইসলামের ০১৭১৫-০৪৯৭২৫ অফিসিয়াল মোবাইল নম্বরটি হ্যাক হয়েছে।
এই নম্বর থেকে মঙ্গলবার সকাল ১০ টা ৫৮ মিনিটে হোয়াইটস আ্যাপে ম্যাসেজ আসে- আর্জেন্ট ১৫ হাজার টাকা লাগবে এখন এই নাম্বারে পাঠায় দিয়েন ০১৬২৩ ৬৯২৬৯১ বিকাশ পার্সোনাল।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক। পাশাপাশি এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম সবাই সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বলেন, খুব দ্রুতই ব্যবস্থা নেয়া হচ্ছে। কেউ যেন ভুল করে কোনো প্রতারকের খপ্পরে না পড়েন। কেউ যেন উল্লেখিত নম্বরে কোন টাকা লেনদেন না করেন ।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চুয়াডাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!