আটককৃতরা হলেন- বদরখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কলেজপাড়া এলাকার মো. ইছাহাকের ছেলে মো. কাজল (২৩), একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঢেমুশিয়া পাড়ার আবদুস সোবাহানের ছেলে মো. শাহজাহান (২৮) ও একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের টুটিয়াখালী পাড়ার মৃত ইজ্জত আলীর ছেলে মো. বশির (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে সিএনজিযোগে চট্টগ্রাম থেকে মহেশখালী নিজের বাড়িতে আসছিল এক কিশোরী। তাকে বহনকারী সিএনজিটি বদরখালী ব্রিজের কাছে এলে গাড়ি নষ্ট হয়েছে বলে ওই কিশোরীকে নামিয়ে দেয় চালক। এ সময় একদল বখাটে যুবক এসে ওই কিশোরীকে জোর করে ব্রিজের নিচে প্যারাবনে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
.png)
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায়। পরে থানা পুলিশ গিয়ে ওই কিশোরীকে বেসরকারি হাসপাতাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করায়।
চকরিয়া থানার ওসি মো. মঞ্জুর কাদের ভুঁইয়া বলেন, এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভিকটিমকে ধৃতদের মুখোমুখি করা হলে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।
তিনি আরো বলেন, অন্য আসামিরা পুলিশের নজরদারির মধ্যে আছে। আশা করি তাদেরকেও দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে পারব। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।