ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাংলাদেশিকে হত্যা করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৮, ৭ জানুয়ারি ২০২৫
বাংলাদেশিকে হত্যা করে মরদেহ নিয়ে গেল বিএসএফ
সীমান্ত পাহারায় বিএসএফ- ফাইল ফটো

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী বাল্লা স্থলবন্দরের পশ্চিম দিকে জহুর আলী (৬০) নামে এক বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার ওসি মো. নুর আলম।

নিহত জহুর আলী চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মনসুব উল্লাহর ছেলে।

স্বজনদের বরাত দিয়ে উপজেলার গাজীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক চৌধুরী জানান, জহুর আলী নামে ওই ব্যক্তি ঢাকায় একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। ৩ দিন আগে তিনি বাড়িতে আসেন। সে সময় বেশ কিছু লুঙ্গি সঙ্গে নিয়ে আসেন। সোমবার বিকেলে তিনি বাড়ির পার্শ্ববর্তী নালুয়া বাগানে যান। এ সময় তিনি তার পরিবারের সদস্যদের বলে যান লুঙ্গিগুলো বিক্রি করে ঘরে ফিরবেন। কিন্তু আর ফেরেননি।

Advertisement

স্থানীয়রা বলছেন, সীমান্ত এলাকা থেকে তাকে হয়তো ধরে নিয়ে যায় বিএসএফের সদস্যরা। এরপর তাকে গুলি করে অথবা পিটিয়ে হত্যা করে মরদেহ তারা নিয়ে যায়। জহুর আলী একজন ভালো ও বয়স্ক মানুষ। তাকে কেন এমনভাবে হত্যা করা হলো, তা বোধগম্য নয়। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

চুনারুঘাট থানার ওসি মো. নুর আলম বলেন, বিষয়টি জানার পর আমরা বিজিবিকে সঙ্গে নিয়ে মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা রয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!