ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে ১১ ইটভাটাকে ৬৫ লাখ টাকা জরিমানা

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ৭ জানুয়ারি ২০২৫
শেরপুরে ১১ ইটভাটাকে ৬৫ লাখ টাকা জরিমানা
১১টি অবৈধ ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত -ছবি: ডেইলি বাংলাদেশ

বায়ুদূষণ বন্ধে শেরপুর সদর ও নকলা উপজেলায় অবৈধ ১১টি ইটভাটাকে ৬৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দিনব্যাপী সদর উপজেলায় তিনটি ও নকলা উপজেলায় আটটি ইটভাটায় অভিযান চালান পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল মামুন। 

এ দিন সদরের তিনটি ও নকলা উপজেলায় আটটি ভাটায় ছয় লাখ করে ও একটি ভাটায় পাঁচ লাখ টাকাসহ মোট ৬৫লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া পাঁচটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক নূর কুতুবে আলম সিদ্দীকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পরিবেশ রক্ষায় এমন অভিযান কার্যকর ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেন, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও আইন লঙ্ঘন বন্ধ করা সম্ভব হবে। পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তবে আইনের কঠোর বাস্তবায়ন এবং সঠিক নজরদারি নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো প্রয়োজন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!