ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আজহারীর আগমন উপলক্ষে পটুয়াখালীতে প্রস্তুত হচ্ছে ৮ মাঠ

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩১, ৮ জানুয়ারি ২০২৫
আজহারীর আগমন উপলক্ষে পটুয়াখালীতে প্রস্তুত হচ্ছে ৮ মাঠ
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীতে জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে আটটি মাঠ।

আগামী ২৫ জানুয়ারি জেলার কেন্দ্রীয় শহিদ মিনার মাঠে আয়োজিত মাহফিলে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এ মাহফিলের আয়োজন করছে পটুয়াখালী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন। আয়োজকরা আশা করছেন, মাহফিলে পাঁচ লাখেরও বেশি মানুষ উপস্থিত হতে পারে।

Advertisement

এ ব্যাপারে আয়োজকরা জানিয়েছেন, শ্রোতাদের জন্য শহরের বিভিন্ন স্থানে আটটি মাঠ প্রস্তুত করা হচ্ছে। এ মাঠগুলোর মধ্যে রয়েছে কেন্দ্রীয় শহিদ মিনার মাঠ, ডিসি বাংলো পার্ক, লতিফ স্কুল মাঠ, আক্কেল আলী কলেজ মাঠ, সোনালি ব্যাংক সংলগ্ন মাঠসহ আরো কিছু স্থান। মাহফিলের সফল আয়োজনের জন্য প্রস্তুত করা হচ্ছে বিশেষ ব্যবস্থা।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজহারীর মাহফিলকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ সুপারের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে, যেখানে মাহফিলের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য নানা পদক্ষেপ নেয়া হয়েছে। হাজারো স্বেচ্ছাসেবক নিয়ে এই আয়োজন পরিচালনা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!