ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৭, ৮ জানুয়ারি ২০২৫
বগুড়ায় যুবলীগ নেতা গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়া জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র ৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে শহরের সূত্রাপুর ঈদগাহ মাঠ এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি এস এম মঈন উদ্দীন। তিনি জানান, আলহাজ্ব শেখের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আগস্টের আন্দোলনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!