ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিপিএটিসি কর্মকর্তা নিহত: প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৩, ৮ জানুয়ারি ২০২৫
বিপিএটিসি কর্মকর্তা নিহত: প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
ছবি: ডেইলি বাংলাদেশ

সাভারে বিপিএটিসির সহকারী প্রোগ্রামার সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় ঘাতক বাসচালকের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

বুধবার বিপিএটিসিতে স্কুল এন্ড কলের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা। ঘটনাস্থলে সাভার হাইওয়ে থানা পুলিশ ও সাভার থানা পুলিশ অবস্থান করছে। 

এর আগে, সাভারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সহকারী প্রোগ্রামার মো. রুস্তম রাব্বানী নিহতের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রায় শতাধিক কর্মকর্তা ও কর্মচারী এ কর্মসূচি পালন করেছে।

Advertisement

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সাভারে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনের পাশে মানববন্ধন করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন- বিপিএটিসির পরিচালক (প্রশাসন) মোহা. রফিকুল ইসলাম, পরিচালক (ব্যবস্থাপনা) মো. আবুল বাসার, বিপিএটিসির সিস্টেম অ্যানালিস্ট মুহাম্মদ জিয়াউল ইসলাম, বিপিএটিসির সহকারী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!