ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৯, ৮ জানুয়ারি ২০২৫
কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় শিশুটির মৃত্যু হয়। 

মৃত রাফসান উপজেলার গুণধর ইউনিয়নের মরিচখালী এলাকার হৃদয়ের ছেলে।

শিশুটির বাবা বলেন, শনিবার রাতে রাফসানের হঠাৎ জ্বর আসে। পরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করলে সুস্থ হয়। সোমবার দুপুর থেকে পাতলা পায়খানা শুরু হয়। স্থানীয় মরিচখালী বাজারের পল্লী চিকিৎসক আবু হানিফ মঞ্জিলের কাছে নিয়ে গেলে তিনি একটি সিরাপ সেবনের জন্য দেন। সিরাপ সেবনের ১০ মিনিট পর রাফসানের মৃত্যু হয়।

Advertisement

এ বিষয়ে পল্লী চিকিৎসক আবু হানিফ মঞ্জিল বলেন, পাতলা পায়খানার জন্য জক্স সিরাপ সেবনের কথা বলেছিলাম। ডায়রিয়া আক্রান্ত হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে সবোর্চ্চ চেষ্টা করেছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মকর্তা ডা. রিয়াদ সাহেদ রনি বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ডায়রিয়া আক্রান্ত রোগীর প্রাথমিক চিকিৎসা ওরস্যালাইন খাওয়ানো। ওরস্যালাইন না খাইয়ে তাকে জক্স সিরাপ খাওয়ানো ঠিক হয়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত তিনজন শিশু রোগী ভর্তি আছে। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবনের পরামর্শ দেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ/আরএম
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!