ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নকলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৯, ৮ জানুয়ারি ২০২৫
নকলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
মসজিদ কমিটির ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন। ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নকলা উপজেলায় জানকীপুর উত্তরপাড়া মসজিদ কমিটির ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নকলা উপজেলাধীন চন্দ্রকোনা ইউপির জানকীপুর উত্তরপাড়া মীরবাড়ি জামে মসজিদ কমিটির ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে বেলা সাড়ে ১১টার দিকে নকলা বাজার এলাকায় জানকীপুর মসজিদ কমিটি এবং এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন জানকীপুর মীরবাড়ি জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক খন্দকার মো. রাশেদুল ইসলাম। 

এছাড়াও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির অন্যান্য সদস্যসহ স্থানীয় এলাকাবাসী।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!