ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৫, ৮ জানুয়ারি ২০২৫
টাঙ্গাইলে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
টাঙ্গাইলে ইমাম সম্মেলন অনুষ্ঠিত। ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ইসলামিক ফাউন্ডেশন নাগরপুরের আয়োজনে নাগরপুর শহিদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উপজেলা মডেল রিসোর্স সেন্টারে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মাদ নোমান। এছাড়াও উপজেলার ইমাম ও আলেম-ওলামা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান বলেন, নাগরপুরে মাদক বিক্রয় ও মাদকাসক্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। যার ফলে বিভিন্ন বিশৃঙ্খলা ও সন্ত্রাসবাদ গড়ে উঠছে। এজন্য সবাইকে মাদক ও সন্ত্রাসবাদ প্রতিরোধে সচেতন হতে হবে এবং মসজিদের ইমামদেরকে খুতবার সময় এসব বিষয়ের কুফল সম্পর্কে আলোচনা করে মুসল্লিদেরকে সচেতন করতে হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!