ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শীতার্তদের পাশে হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩২, ৮ জানুয়ারি ২০২৫
শীতার্তদের পাশে হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন
মাদরাসাছাত্র ও ফুটপাতে হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।

শীতের কনকনে ঠান্ডায় ফুটপাতে অবস্থানরত ভাসমান মানুষ এবং অসহায় মানুষের জন্য হাত বাড়িয়ে দিল হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন ফেনী ইউনিটের স্বেচ্ছাসেবকরা।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের উদ্যোগে প্রজেক্ট ‘আত্মতৃপ্তি’ আওতায় শীতার্তদের পাশে দাঁড়ানোর এক অনন্য প্রচেষ্টা সম্পন্ন হয়। ফেনী শহরের ফুটপাতে বসবাসকারী শীতার্ত মানুষ এবং জেলার দাগনভূঞা কিছু দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এই উদ্যোগের প্রথম দিনে ৫০ পরিবারের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।

তাছাড়া প্রজেক্ট ‘আত্মতৃপ্তি’ আওতায় ফাউন্ডেশনের অন্যান্য ইউনিট ঢাকা, বরিশাল এবং বগুড়ায় কার্যক্রমটি পরিচালনা করছে। পর্যায়ক্রমে জেলার ইউনিটগুলো শীতকালীন পোশাক বিতরণসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করবে।

Advertisement

এই উদ্যোগটি শীতার্ত মানুষের জীবনযাত্রা সহজ করতে এক উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করছেন ফাউন্ডেশনের গভর্নিং বডি এবং ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।

হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের চেয়ারম্যান অনিক বলেন, দেশের মানুসের সমস্যা দূরীকরণের জন্য হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন সবসময় প্রস্তুত। আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেছি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!