বুধবার দুপুরে সজীব হোসনকে যশোর সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের জনৈক নাজমুল ইসলাম রকির বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
সজীব হোসন যবিপ্রবির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।
.png)
এর আগে, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে যশোরের অজ্ঞাতনামা স্থান থেকে সজীব হোসন নিখোঁজ হন। পরবর্তীতে তার ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আমজাদ হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।