[ দেশজুড়ে ]
কুষ্টিয়ায় পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে মাদক উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১৮৯১ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ৯টায় মিরপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এরসঙ্গে জড়িত কেউ আটক হয়নি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান পিএসপি’র নির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিজিবির বিশেষ টহল দল মিরপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন পরিত্যক্ত একটি ভবনে অভিযান চালায়।
এ সময় মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৮৯১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার ৫ লাখ ৬৭ হাজার ৩০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
উদ্ধারকৃত ইয়াবা ধ্বংস করার জন্য ব্যাটায়িলন দফতরের স্টোরে জমা রাখা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে বিজিবি। এ ঘটনায় মিরপুর থানায় একটি জিডি করেছে বিজিবি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!