ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৮, ১৬ ডিসেম্বর ২০২৪
কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
কুমারখালী থানা। ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকচাপায় আকাশ আহমেদ নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার (১৫ ডিসেম্বর) রাতে কুমারখালি উপজেলার যদুবয়রা ইউনিয়নের ভাড়ালা বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ কুষ্টিয়ার ঝাউদিয়া বন্দনাথপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং ঝাউদিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ বন্ধুদের নিয়ে মোটরসাইকেলযোগে ঝাউদিয়া থেকে কুমারখালী যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় আকাশ মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়লে দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

কুমারখালী থানার এসআই চিরঞ্জিত জানান, ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। লাশ উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়েছে। 
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!