বিক্ষুব্ধ শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, উপজেলাধীন কাঁঠালী এলাকায় অবস্থিত ‘রোর ফ্যাশন লিমিটেড’- এর শ্রমিকদের গত নভেম্বরের বকেয়া বেতন আগামী ৯ জানুয়ারি পরিশোধের প্রতিশ্রুতিতে গত ১১ ডিসেম্বর ফ্যাক্টরির মালিক পক্ষ, শ্রমিকপক্ষ, কলকারখানা পরিদর্শন অধিদফতর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে সিদ্ধান্ত গৃহীত হয়।
পরবর্তীতে আজ বিকেল সাড়ে ৪টার দিকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর পক্ষ থেকে মালিকপক্ষের সঙ্গে মোবাইলে সরাসরি যোগাযোগ করা হলে জানা যায়, আর্থিক সংকটের কারণে আগামীকাল শ্রমিকদের গত নভেম্বর মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা সম্ভব হবে না। এ ঘটনায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।
.png)