[ দেশজুড়ে ]
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ
রংপুর মহানগরীতে লিফলেট বিতরণ করেছেন জেলা ও মহানগর শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা।
বুধবার রাত সাড়ে ৯টায় রংপুর মহানগরীর জাহাজ কোম্পানি মোড় হতে শুরু হয়ে জেলা পরিষদ সুপার মার্কেট ও বেতপটি রোডস্থ বিভিন্ন ব্যক্তি ও দোকানিদের মাঝে লিফটের বিতরণ করা হয়।
এতে নেতৃত্ব দেন রংপুর জাতীয় নাগরিক কমিটির সংগঠক মো. রেদোয়ানুল হক।
.png)
এ সময় উপস্থিতি ছিলেন, রংপুর জেলার জাতীয় নাগরিক কমিটির কোতোয়ালি থানা ১নং সদস্য আলমগীর কবির, জাতীয় নাগরিক কমিটি রংপুর জেলা কোতোয়ালি থানার সদস্য মো. সামি, রংপুর জেলা সংগঠক ও মহানগর ও জেলা কমিটির সদস্য মো. এরশাদ হোসেন, জাতীয় নাগরিক কমিটির রংপুর জেলা সংগঠক মো. ইমরান।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!