মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার নিশিতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফসান রাফি মুকসুদপুর পৌরসভার দক্ষিণ চন্ডিবরদী এলাকার জাহিদ মিয়ার ছেলে এবং অনুজ মজুমদার শিমুলশুর গ্রামের শিশির মজুমদারের ছেলে। এ বছর মুকসুদপুরের এস জে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন।
ওসি জানান, দুপুরে বন্ধু অনুজ মজুমদারকে নিয়ে পারিবারিক কাজে জন্য একটি মোটরসাইকেলে রাফসান রাফি নিশিতলার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাফসান রাফি ও অনুজ মজুমদার গুরুতর আহত হয়। তাদের উদ্ধার প্রথমে তাকে মুকসুদপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাফসান রাফি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনুজ মজুমদার মারা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।