ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ১

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫১, ২ মার্চ ২০২৬
রাজশাহীতে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ১
ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো সাতজন।

সোমবার (২ মার্চ) ভোরে উপজেলার পলাশী গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাঈমুল হাছান।

Advertisement

স্থানীয়রা জানান, একদল ডাকাত এলাকায় ঢোকে। তবে ডাকাতির প্রস্তুতিকালে তাদের ধরে ফেলেন গ্রামবাসী। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। এতে সন্দেহভাজন ডাকাত দলের একজন নিহত হন। এ সময় সাতজনকে আটক করা হয়। তাদের পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা পিকআপটি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, ভোরে একটি ট্রাকে আটজন লোক ঘরের তালা কাটার যন্ত্র এবং দেশীয় অস্ত্রসহ গ্রামটিতে প্রবেশ করে। এ সময় গ্রামবাসীর সন্দেহ হলে তাদের আটক করে। বিক্ষুব্ধ জনতা তাদের মারপিট করার সময় একজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে সন্দেহভাজন ডাকাত দলের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি ৭ জনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। মরদেহ থানা থেকে ময়নাতদন্তের জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!