ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে যৌথ অভিযানে অপহৃত দুই মাদরাসা শিক্ষার্থী উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৯, ৩ মার্চ ২০২৬
রাজশাহীতে যৌথ অভিযানে অপহৃত দুই মাদরাসা শিক্ষার্থী উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী মহানগরীর বেলপুকুর এলাকায় যৌথ অভিযানে অপহৃত দুই মাদরাসা শিক্ষার্থীকে উদ্ধার করেছে র‍্যাব।

সোমবার (২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বেলপুকুর বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে অপহৃত দুই কিশোর রিফাত ইসলাম (১৪) ও মো. আকাশ আহমেদ (১৪)-কে উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে র‍্যাব-৫-এর সিপিএসসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মতিহার থানা-এ দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের বিষয়টি জানার পর অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র‍্যাব-৫-এর সিপিএসসি ও র‍্যাব-১-এর সিপিএসসি’র সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল গঠন করা হয়। উদ্ধারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!