আটককৃত আনোয়ার হোসেন ওই এলাকার মো. ফজলুল হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মিজান ও অসীম চন্দ্র কর্মকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আনোয়ার নামে এক মাদক কারবারিকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
.png)
তিনি আরো বলেন, লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েকদিন যাবত পুলিশের বিশেষ অভিযান চলছে। এ অভিযানের মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধী, ওয়ারেন্টভুক্ত আসামি এবং মাদক কারবারিদের আটক করা হচ্ছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।