[ দেশজুড়ে ]
ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে একটি এলজিসহ দেশীয় বেশ কয়েকটি অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে সদরের মান্দারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো: রায়হান কাজেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী ইউনিয়নের মান্দারী বাজার ব্রিজের পাশে মাছ বাজার সড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লক্ষ্মীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!